Showing posts with label অন্যান্য খবর. Show all posts
Showing posts with label অন্যান্য খবর. Show all posts

Friday, November 17, 2023

খুব শিঘ্রই নতুন চমক আসছে

খুব শিঘ্রই নতুন চমক আসছে

সত্যের সন্ধানে বলিষ্ঠ, সত্য প্রকাশে নির্ভীক...

রিয়ান



তরুণ মেধাবী কন্ঠশিল্পী'Oxygen RiyaN' যার স্বপ্ন গুলো আজ বাস্তবে রূপ নিচ্ছে আপনাদের ভালোবাসায়।
সালটা ছিল ২০১৮ তখন থেকেই তার গানের প্রতি এক আলাদা রকমের ভালোলাগা ভালোবাসা শুরু হয় এবং তার ভিতরে একটা সুপ্ত বাসনা জাগে তিনি একদিন অনেক বড় গায়ক হবেন। তারপর থেকেই তিনি গান লেখা গানের স্কেল, টিউন সম্পর্কে ধারনা নিতে থাকেন।

এবং আমরা দেখতে পাচ্ছি যা বর্তমানে তিনি বাস্তবে রূপ দিয়ে আসছেন। তিনি তার নিজ চ্যানেলের পাশাপাশি বেশ কয়েকটি চ্যানেলে যুক্ত আছেন। তিনি জানিয়েছেন তার পছন্দের একটি গান "তুমি আমার ছিলে অক্সিজেন" গানটি সম্পর্কে আরো বলেছেন জগতে প্রতিটি মানুষেরই একজন প্রিয় মানুষ থাকে, যাকে সে তার পৃথিবী মনে করে। আর আমার ভাষায় আমি তাকে বলে থাকি অক্সিজেন। 

এবার "Next Entertainment" এর ব্যানারে নির্মিত কিছু গান আসতেছে বলে জানিয়েছেন এই তরুণ কন্ঠশিল্পী। পরিশেষে গান গুলোর মিউজিক কম্পোজার আতিক হাসান বলেছেন তার ভিতরে একটা সুন্দর প্রতিভা আছে। তার প্রত্যেকটি গানের কথা সুর আমার হৃদয় স্পর্শ করেছে। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারবো।

Sunday, October 22, 2023

তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন

তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন। 
তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন 




বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নবীন সদস্যদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৯ই অক্টোবর রোজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭ ঘটিকায় অনুষ্ঠিত হয়। 

 ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়া এ নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাব্য সাহা ও সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সহ কমিটির সকল সদস্য ও নবীন সদস্যবৃন্দ।

 খালেদ সাইফুল্লাহ'র সঞ্চালনায় উক্ত নবীন বরণ অনুষ্ঠানে  বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কাব্য সাহা তার বক্তব্যে নবীন সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানান, সেই সঙ্গে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে সকলে মিলে  বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের সার্বিক  উন্নয়নে সকলের কাছ থেকে আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ভালো কিছু করার আশাবাদ ব্যক্ত করেন।

 সভাপতির বক্তব্য শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার কমিটির সদস্যবৃন্দ নবীন সদস্যদের মাঝে নিজেদের পরিচয় তুলে ধরেন এবং দিকনির্দেশনামূলক সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন৷ কমিটির সকল সদস্যদের বক্তব্য শেষে নবীন সদস্যদের পরিচয় গ্রহণ করা হয় এবং তাদের অনুভূতি শোনা হয়৷

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ নবীন সদস্যদের উদ্দেশ্যে সাংগঠনিক বিভিন্ন পরিকল্পনা ও নবীনদের লেখালেখি বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।